আওয়ামী লীগের সঙ্গে কখনো কোন সম্পৃক্ততা ছিল না: ১০ দলীয় জোট প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহাম্মেদ
- আপডেট সময় : ১২:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে নির্বাচনী প্রচারে নামলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ। আজ, গতকাল বেলা ২টায়, কলাপাড়া প্রেসক্লাবে তিনি মতবিনিময় সভা করেন। ন্যায় ও ইনসাফভিত্তিক এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দেয়াল ঘড়ি প্রতীকের এই জোট প্রার্থী নিজের সততাকে মূলধন মনে করে সচ্ছ থাকার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন ও সহায়তা কামনা করেছেন। নিজেকে তিনি কখনো আওয়ামী লীগ দলের সাথে সম্পৃক্ততা ছিলেন না বলে দৃঢ়তা ব্যক্ত করেন। নিজে নির্বাচিত হতে পারলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে নিশ্চিত করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা মো: সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কবির হোসাইন বক্তব্য রাখেন।
এ সময় জামায়াত কলাপাড়া পৌরসভার সেক্রেটারি মো. মহিবুল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাকিদের প্রশ্নের উত্তরে জোট প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন, ‘ সুন্দর আলোকিত কলাপাড়া-রাঙ্গাবালী চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত ও চোখ রাঙানিমুক্ত গড়ার ইচ্ছা রয়েছে।’ ভূরাজনৈতিক কারণে এই আসনের অনেক গুরুত্বপূর্ণ বলেও এই সংসদ প্রার্থী দাবি করেন। এই এলাকায় তিনি সুযোগ পেলে পর্যটন হাবে পরিণত করবেন।














