ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

আইন–শৃঙ্খলা পরিস্থিতিতে জেলার শ্রেষ্ঠ অফিসার এসআই ফোরকান মিয়া।

মো.পারভেজ, কলাপাড়া
  • আপডেট সময় : ১০:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অক্টোবর মাসের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পেলেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া। অপরাধ দমন, দ্রুত তদন্ত,  হত্যা, ধর্ষণ, ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতার,  নিয়মিত টহল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।

জানা গেছে, এসআই ফোরকান মিয়া গত এক মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান সফলভাবে পরিচালনা করেন। পাশাপাশি মামলা তদন্তে দক্ষতা, দায়িত্বশীলতা ও সেবা প্রদানকারী মনোভাবের কারণে তিনি জেলা পুলিশের মূল্যায়নে শীর্ষে উঠে আসেন।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ, এসআই ফোরকান মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, “আইন–শৃঙ্খলা রক্ষায় তার নিষ্ঠা ও পেশাদারিত্ব জেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এসআই ফোরকান “কলাপাড়া থানার সুনাম এবং জনসেবায় তিনি উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি কলাপাড়া থানার একজন চৌকোস অফিসার তার এ অর্জন পুরো থানার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। , সব শেষে তিনিও ফোরকান মিয়াকে শুভেচ্ছা জানান।

এসআই ফোরকান মিয়া সাংবাদিকদের জানান, তাঁর প্রতি প্রদত্ত সম্মাননার জন্য পুলিশ সুপার ও ওসি– স্যার কে শুভেচ্ছা ও অভিনন্দন, এবং  কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “স্যারদের দিকনির্দেশনা, সহায়তা ও উৎসাহ ছাড়া এ অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও সততা ও দায়িত্ব নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো।

এই অর্জনে সহকর্মী, থানার সদস্য এবং স্থানীয় মানুষজন এসআই ফোরকান মিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইন–শৃঙ্খলা পরিস্থিতিতে জেলার শ্রেষ্ঠ অফিসার এসআই ফোরকান মিয়া।

আপডেট সময় : ১০:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫