ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিভাগীয় সম্মেলন জিয়া মঞ্চ অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার। কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০

কলাপাড়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নের মাঝের রাস্তা থেকে ধানখালী যাওয়ার পথে কিছু অংশ নিজ অর্থায়নে সংস্কার করে প্রশংসায় ভাসছেন বিশিষ্ট সমাজসেবক ও খেপুপাড়া সরকারি এমবি কলেজের সাবেক জিএস মোস্তাফিজুর রহমান।দীর্ঘদিন ধরে মাঝের গ্রামের রাস্তার অংশটুকু সংস্কার না হওয়ায় পানির স্রোতে ভেঙে যায়। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং স্থানীয়দের বাজারে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের নজরে এলে তিনি শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) বিকালে নিজস্ব অর্থায়নে স্কেভেটর (বেকু) দিয়ে মাটি কেটে বেহাল দশা দূর করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। রাস্তাটি চলাচলের যোগ্য হওয়ায় বর্তমানে পথচারী ও যানবাহন স্বস্তিতে যাতায়াত করতে পারছে।স্থানীয় বাসিন্দা কৃষক বারেক মিয়া জানান, দীর্ঘদিন ধরে আমাদের অবহেলিত সড়কটি সরকারি বা বেসরকারিভাবে সংস্কার করা হয়নি। সড়কটি ভেঙে যাওয়ায় পথচারী, বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা চলাচল করতে পারতেন না। এই ভাঙা রাস্তাটি নিজ খরচে সংস্কার করে দেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।এ বিষয়ে মোস্তাফিজুর রহমান জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ভাঙা থাকার কারণে স্থানীয় বাসিন্দাসহ স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতে অনেক কষ্ট হতো। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করেই রাস্তাটি সংস্কার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে উপজেলা প্রশাসন থেকে যদি টেকসইভাবে রাস্তাটি পাকা বা সংস্কার করা হয়, তাহলে এই এলাকার মানুষ স্থায়ীভাবে উপকৃত হবে।উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: মনিরুজ্জামান জানান, সরকারি কোনো বরাদ্দ এলে উক্ত চলাচলের রাস্তাসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান

আপডেট সময় : ১১:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬