অনলাইন আবেদন না দেওয়ায় শিক্ষার্থীরা পাঠদানে বঞ্চিত।
- আপডেট সময় : ০৭:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
এমন ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে তমিজ উদ্দিন আহমদ দাখিল মাদ্রাসায়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত তমিজ উদ্দিন আহমদ দাখিল মাদ্রাসায় বাংলা বিষয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক পদ শূন্য রয়েছে। সরকার বারবার চাহিদাপত্র চাওয়া সত্ত্বেও মাদ্রাসার সুপার অনলাইনে প্রয়োজনীয় চাহিদা প্রদান করেননি বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, আগামীকাল ১৬ অক্টোবর ২০২৫ তারিখ অনলাইন আবেদনের সর্বশেষ দিন। কিন্তু এখনো পর্যন্ত মাদ্রাসাটির পক্ষ থেকে শূন্য পদ সংক্রান্ত অনলাইন আবেদন সম্পন্ন করা হয়নি।
উক্ত মাদ্রাসার সুপার এর সাথে গণমাধ্যম কর্মী মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেনি।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ সুপারের অবহেলার কারণে শিক্ষার্থীরা বাংলা বিষয়ে নিয়মিত পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত পদ পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।








