ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

জামায়াত সরকার গঠন করলে সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে না : মাওলানা এ.কে. আজাদ নাটোর-১

মোঃশিহাব উদ্দিন টোকন, নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বাংলাদেশের সম্পদ। তারাও সকল ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাবার অধিকার রাখে।

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সরকারি বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বৈষম্যের বিরুদ্ধে জামায়াতের আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের। একজন ছাত্র সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন, জেনারেল কিংবা মাদ্রাসার শিক্ষার পরিচয়ে নয়, বরং তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষায় সুযোগ পাবে ও চাকরি করবে। যার মেধা থাকবে, সে সব জায়গায় প্রতিনিধিত্ব করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে তা নিশ্চিত করা হবে। ছাত্র-ছাত্রী কিংবা সাধারণ মানুষ কেউ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে না। শনিবার (১১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ।

১৯৫২, ১৯৭১ ও সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত ও জীবন দিয়েছে বৈষম্য মুক্ত দেশ গড়তে। কিন্তু প্রতিবারই বৈষম্য ফিরিয়ে আনা হয়েছে। হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু তার প্রত্যাশিত ফল আমরা ভোগ করতে পারিনি। আমরা যদি শিক্ষার্থীদের সুন্দর নৈতিক শিক্ষা দিতে পারি, তাহলে এইভাবে আর জীবন দিতে হবে না। বৈষম্য, চাঁদাবাজ ও ভূমিদস্যু থাকবে না। আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে দুর্নীতি ও অন্যায় করবে না। মাদকে আসক্ত হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার, এসোসিয়েশনের শিক্ষা সচিব মো. আলহাজ উদ্দিন রোহিত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এড. মাসুদ রানা, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা।

শেষে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন ১৭টি প্রতিষ্ঠানের ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ৬৫৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত সরকার গঠন করলে সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে না : মাওলানা এ.কে. আজাদ নাটোর-১

আপডেট সময় : ০৭:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫