ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় শুরু হচ্ছে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৭২ হাজার ৪৩০ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও টিকাকেন্দ্রে এই কার্যক্রম চলবে।

উপজেলার ৩৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৮৮টি আউটরিচ টিকা কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা দেওয়া হবে। এ কার্যক্রমের জন্য ইতোমধ্যে অনলাইনে শিশুদের নিবন্ধন সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী ও উপজেলা স্বাস্থ্য প্রশাসন সম্মিলিতভাবে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, ইউনিসেফের সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০০ জন শিক্ষক, ২৩ জন স্বাস্থ্য সহকারী, ৮ জন ভ্যাকসিনেটর ও ৩৮ জন পরিবার পরিকল্পনা কর্মীসহ মোট ১৪৪০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সূত্র মতে, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদান করা হবে। অনলাইনে যেসব শিশুর নিবন্ধন হয়নি, তাদের জন্ম নিবন্ধন সনদসহ উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য সহকারী মোছা. সাবিকুন নাহার লানা বলেন, আমার এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। যাদের অনলাইন নিবন্ধনে সমস্যা ছিল, তাদের জন্ম নিবন্ধন সনদসহ তালিকা করে স্বাস্থ্য প্রশাসনের সহায়তায় নিবন্ধন শেষ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী রবিবার পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, যেসব শিশু শিক্ষা প্রতিষ্ঠান বা আউটরিচ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে না, তারা হাসপাতালের স্থায়ী টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। যাদের জন্ম নিবন্ধন নেই, তারাও টিকা কার্ড নিয়ে এ টিকা নিতে পারবে। টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই—এ ব্যাপারে সবাইকে আশ্বস্ত করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় শুরু হচ্ছে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি

আপডেট সময় : ১২:২৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫