ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কলাপাড়ায় নিউজ সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় নিউজ সংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম হোসেন (৪০) নামের এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার রাত সারে আটটার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 এ ঘটনার পর পরই আহত সাংবাদিককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। সে নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি।

যন্ত্রনা কাতর শরীর নিয়ে আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বলেন, রাত আটটার দিকে একটি মোবাইল সারার দোকানে বসেছিলেন তিনি। এসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক বেল্লালের নেতৃত্বে ৭ থেকে ৮ জন ছাত্রদল নেতাকর্মীরা তার উপর দু’দফা অর্তকিত হামলা চালায়। এতে সে গুরুতর জখম হলে তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।  পরবর্তীতে উন্নত  চিকিৎসার জন্য বরিশাল শেরে -ই- বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। 

এর আগে গত ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তার বোনের  বসতবাড়িতে হামলায় ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে তার উপর হামলা চালানো হয় বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে অভিযুক্ত বেলালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এলএলবি পরীক্ষায় অংশ নিতে সারাদিন বরিশালে ছিলেন। সন্ধ্যার পর এলাকায় ফিরে এসে ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া, কে বা কারা হামলা করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান। তিনিও অন্যদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন।

 পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো জাকারিয়া আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। তাঁরা ঘটনাটির খোঁজখবর নিচ্ছেন এবং এ ঘটনায় যাঁহারা জাড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো হুমায়ুন শিকদার বলেন, আহত সাংবাদিককে তিনি সহ দলের অনেক নেতাকর্মী  হাসপাতালে দেখতে গেছেন। তাঁর ভাষ্য, সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, তিনি বিষয়টি জেনেছেন এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি, গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় নিউজ সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬