ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত ১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম সুশীলা কর্মকার (৫৫)। তিনি ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে নিমাই কর্মকার (২৮) এর বিরুদ্ধে মাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ী বাজার এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু’একজনকে আঘাত করে।

পরে তার মা সুশীলা কর্মকার ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় নিমাই ক্ষিপ্ত হয়ে বাড়ি ফেরার পথে ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে। গুরত্বর আহত অবস্থায় স্থানীয়রা সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে আটক করে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুন্নবী বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এলাকাজুড়ে ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫