ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে “শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও শিক্ষক সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ র‍্যালি ও শিক্ষক সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবু সালেহ মুছা, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলী বিল্লাহ প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত মর্যাদা, সহযোগিতাপূর্ণ কর্ম পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষক সম্মিলনে জেলা পর্যায়ে গুণী শিক্ষক (প্রাথমকি) মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, মোঃ কামরুজ্জামান, (মাধ্যমিক) মোঃ শহিদুল ইসলাম, (কারিগরি) মোঃ রমজান আলী, (হাদিস) মোঃ মাহিরুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫