ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

লালমনিরহাটের সীমান্তবর্তী পূজা মন্ডপ পরিদর্শনে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মেহেদী ইমাম

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে পূজা মন্ডপের নিরাপত্তায় কঠোর ভূমিকায় রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

সীমান্তবর্তী পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ও নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নের দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি।

উক্ত পরিদর্শনকালে তিনি বলেন, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) লালমনিরহাট জেলা ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ১৪৫টি পূজা মন্ডপের নিরাপত্তা প্রদানে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পূজা মন্ডপ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে বিজিবি’র টহল দল অত্যন্ত তৎপর আছে এবং প্রতীমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত বিজিবি টহল দলের তৎপরতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে লালমনিরহাট জেলায় ৮৭টি এবং কুড়িগ্রাম জেলায় ৫৮টিসহ সর্বমোট ১৪৫টি পূজা মন্ডপ রয়েছে। ঐ সকল পূজা মন্ডপ সমূহে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ১৭টি বিওপির মাধ্যমে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হতে কঠোর নিরাপত্তা প্রদান ও নিয়মিত পরিদর্শন করে আসছে। যার ফলশ্রুতিতে পূজা মন্ডপ সমূহের সভাপতি, সেক্রেটারী ও সনাতন ধর্মাবলম্বী সকলেই বিজিবি’র প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের কাছে ১৫ বিজিবি অত্যন্ত আস্থার জায়গা দখল করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটের সীমান্তবর্তী পূজা মন্ডপ পরিদর্শনে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মেহেদী ইমাম

আপডেট সময় : ০৬:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫