ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

লালমনিরহাটে জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছয় শহীদ পরিবারের পক্ষ থেকে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট জুলাই বিপ্লবে আন্দোলনকারী ৬ (ছয়) শহীদ যোদ্ধাদেরকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে শহীদ পরিবারের পক্ষ থেকে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের নর্থ কিং রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ পরিবারের পক্ষে মোঃ সাইদুর রহমান মিঠুল। এ সময় শহীদের পিতা মোঃ জহুরুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মোঃ রেজাউল করিম সরকার, মোঃ সাইদুর রহমান মিঠুল, শহীদের মাতা নাসরীন পারভীন, শহীদের বোন মুরশিদাসহ লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শহীদ পরিবারের পক্ষে মোঃ সাইদুর রহমান মিঠুল বলেন, গত ১৫/০৯/২০২৫খ্রিঃ তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো’র একটি প্রতিবেদন নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। আপনারা অবগত আছেন যে, গত জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের সময় আমাদের সন্তানেরা তাদের সহপাঠিদের সাথে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল। দুর্বার গণআন্দোলনে ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন আমাদের সন্তানেরা লালমনিরহাট শহরে বিজয় মিছিল করার সময় মিছিলের একেবারে শেষভাগে অবস্থান করছিল। এমতাবস্থায় পতিত সরকারের লালমনিরহাটের এজেন্ট, মাফিয়া ডন, দোর্দান্ত প্রতাপশালী, কুখ্যাত সুমন খানের নির্দেশে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আটকিয়ে রাখা হয়েছে জানতে পারলে তাদের উদ্ধারের উদ্দেশে আমাদের সন্তানেরা সে বাসায় উঠলে বাহিরে থেকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করে। অথচ প্রথম আলো পত্রিকা তাদের মনগড়া সংবাদ পরিবেশন করে আমাদের শহীদ পরিবারকে চরম ভাবে অপমানিত করেছে।

তিনি আরও বলেন, আমরা শহীদ পরিবার প্রথম আলো কর্তৃক প্রকাশিত উক্ত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য যে, জুলাই বিপ্লবে আন্দোলনকারী ৬ (ছয়) শহীদ যোদ্ধা হলেন- মোঃ জোবায়ের হোসেন, মোঃ রাদীফ হোসেন রুশো, মোঃ জাহিদুর রহমান, রাজিব উল করিম সরকার, আল শাহরিয়াদ তন্ময়, মোঃ শাহরিয়ার আল আফরোজ শ্রবণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছয় শহীদ পরিবারের পক্ষ থেকে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫