ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোন্দা এলাকায় মো. আ. রাজ্জাক মোল্লার বাড়ির পূর্ব পাশের পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. নাইম ফরাজী (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তবে এ সময় তার সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতের হেফাজত থেকে ২৫ পিচ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/১৯(ক)/৪১ মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ, নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজা ও ইয়াসহ এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬