ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর
  • আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সাথে কলাপাড়া উপজেলার ১৪ টি দুর্গাপূজা মণ্ডপ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া পৌর শহরের স্বর্ণকার পট্টিতে ডাচ বাংলা ব্যাংকের বিপরীতে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু শ্রী সজল সমাদ্দার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু শ্রী বিকাশ সাহা ও সদস্য সচিব বাবু শ্রী দেবাশীষ সিকদার (কালা)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান শিকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আসন্ন দূর্গাপূজা উৎসবে “পূজা মণ্ডপ গুলোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আমরা একযোগে কাজ করব। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা উপজেলা বিএনপি আপনাদের সাথে থাকবো।”

এ সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “পুজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

এতে উপজেলার ১৪টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের যার যার বক্তব্য তুলে ধরেন। এ সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি

আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫