ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিদি
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ফসলি জমির বুক চিরে ছুটছে ট্রাক্টরের পর ট্রাক্টর। লক্ষ্য ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নিয়ে আসা। বিস্তীর্ণ ফসলি জমির মাঝ খান থেকে ভেকু মেশিন দিয়ে চলছে জমির মাটি কাটার কর্মযজ্ঞ। সে মাটি সংগ্রহে ব্যস্ত অসংখ্য ইটভাটার শ্রমিক। যেই জমির উপরিভাগে ধান বোনা হতো সে জমিতে এখন বিশাল আকারের গর্ত। এভাবেই হাজিপুরে বিপুল পরিমাণ ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটার পেটে।

এতে করে ওই জমিগুলো যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে এসব ফসলি জমি। দেশের আইন অনুযায়ী ইটভাটার জন্য কৃষি জমি থেকে মাটি সংগ্রহ নিষিদ্ধ হলেও তার কোনো তোয়াক্কা করছে না বেশিরভাগ ইটভাটার মালিকরা।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৫ ঘটিকায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সান ব্রিকসে আরিফ নামে এক ব্যক্তিকে কৃষিজমি থেকে অবৈধ মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ ধারা ৫(১) ও ১৫(১) অনুসারে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত ।

এবিষয়ে সরকারি কমিশনার (ভূমি) মো,ইয়াসিন সাদিক বলেন, ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে, এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অবৈধ মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫