ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

সারাদেশে নারী নিপীড়নের প্রতিবাদে দুমকিতে, জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ( পটুয়াখালী) প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবিরের এক নেতার প্রকাশ্যে ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং দেশজুড়ে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরাদীয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
​সোমবার, ২ সেপ্টেম্বর, কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি মোঃমমিন মৃধা
সিনিয়র সহ-সভাপতিঃ হাসিবুল ইসলাম তুহিন যুগ্ন সাধারণ সম্পাদক সাকিব হোসেন সহ অন্যান্য নেতা-কর্মী ও শিক্ষার্থীরা। তারা নারী শিক্ষার্থীদের ওপর চলমান নিপীড়ন ও সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা জানান।
​বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, “নারী নিপীড়ন বন্ধ করো, ছাত্রসমাজ জেগেছে”, “সাইবার বুলিং রুখে দাও, নারীদের নিরাপত্তা নিশ্চিত করো”, “শিবিরের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রদল” ইত্যাদি। মিছিল শেষে কলেজ গেটের সামনে এক অবস্থান কর্মসূচি পালিত হয়।
​​কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মোঃ মমিন মৃধা বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও আমাদের ছাত্রসমাজের জন্য লজ্জাজনক। নিষিদ্ধ সংগঠন ও শিবির উভয়েই ক্যাম্পাসগুলোতে নারীদের জন্য এক অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।” তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় নারী শিক্ষার্থীদের পাশে আছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”
​​বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে নারী নিপীড়নকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, সাইবার বুলিংয়ের মতো অপরাধ দমনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বার্তা প্রেরক-
জাকির হোসেন হাওলাদার।
দুমকি পটুয়াখালী প্রতিনিধি
তারিখঃ ২ সেপ্টেম্বর ২০২৫ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারাদেশে নারী নিপীড়নের প্রতিবাদে দুমকিতে, জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

আপডেট সময় : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫