ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে মেহেদী হাসান মুহিদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার কাশীরাম গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মুহিদ তার ৩জন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে যান। এক পর্যায়ে হঠাৎ নদীর গভীর পানিতে পড়ে গেলে মুহিদের বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও মুহিদ পানির স্রোতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ৩জন বন্ধু চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

স্থানীয়রা জানান, মুহিদ সম্প্রতি চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফেরেন। মুহিদ তার ৩জন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ২ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। তবে মুহিদকে খুঁজে পায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর আমরা সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মুহিদের কোনো সন্ধান মেলেনি। রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫