ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

আন্ধারমানিক সেতুর ফুটপাতের স্লাব ভেঙ্গে জরাজীর্ণ, পথচারী  ঝুঁকি চলাচল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,৩১আগস্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাতের অনেগুলো স্লাব ভেঙ্গে জরাজীর্ণ হয়ে গেছে। পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হয়। ফলে দ্রæত গতির যানবাহন চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। পথচারীরা বিশেষ করে রাতের বেলা চলছে নিরাপত্তাহীনভাবে। তারা দ্রুত বিধ্বস্ত স্লাব মেরামতের দাবি করেছেন। কুয়াকাটাগামী এই সড়কের গুরুত্বপূর্ণ এই সেতুর ভাঙা স্লাবগুলো এক বছর ধরে এমন বিধ্বস্ত দশায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুটির ফুটপাতের বেশ কিছু স্লাব বিধ্বস্ত হয়ে গেছে। দুই পাশেই একই অবস্থা। ইতিপূর্বে কয়েকটি স্লাব বিধ্বস্ত হলে তা মেরামত করা হয়। কিন্তু ফের নতুন করে অসংখ্য স্লাব অন্তত এক বছর ধরে বিধ্বস্ত হয়ে আছে। ফলে পথচারীরা ফুটপাত বাদ দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে। এছাড়া ওই সেতুতে সন্ধ্যার পরে বহু ভ্রমণকারীর আনাগোনা থাকে। অনেকে হেঁটে চলাচল করেন। পায়চারী করতে যায়। দর্শনার্থীরাও সন্ধ্যার পরে সেতুতে জড়ো হন। প্রতিদিন এই সেতু হয়ে কুয়াকাটাগামী শত শত দুরপাল্লার দ্রæতগামী যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক-ট্রলি চলাচল করছে। মানুষ চলাচল করতে ঝুঁকির সম্মুখীন হয়। পথচারী আশরাফ হোসেন জনকন্ঠকে জানান, আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা এই সেতু পেরিয়ে যাওয়া আসা করছি। ফুটপাতের স্লাব ভাঙ্গা থাকায় চলাচলে খুব সমস্যায় পড়তে হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব বলেন, জনস্বার্থে দ্রুত এই স্লাব গুলো মেরামত করা প্রয়োজন। স্থানীয়রা একই দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা নয়ন অভিরাম গাইন জানান, আন্দামানিক সেতুর ভাঙ্গা স্লাব থাকার কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। রাতে এই সেতু দিয়ে চলাচল করতে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠে দ্রুতসময়ের মধ্যে মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

স্কুল শিক্ষার্থী রিয়া মনি বলেন, প্রতিদিন এখান থেকে যা স্কুলে যাতায়াত করি, সবসময় আতঙ্কে থাকি কখন দুর্ঘটনা ঘটে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ভাঙ্গা স্লাব গুলো সংস্কার করা হোক।  যাতে আমরা নিরাপদে চলাচল পড়তে পারি ।

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, তিনি দ্রুত ভাঙা স্লাব গুলো ঠিক করে দিবেন। 

কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি বিষয়টি নিরসনে পটুয়াখালী জেলা সমন্বয় সভায় উপস্থাপন করবেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবগত করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্ধারমানিক সেতুর ফুটপাতের স্লাব ভেঙ্গে জরাজীর্ণ, পথচারী  ঝুঁকি চলাচল

আপডেট সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫