ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

বালু ব্যবসাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষ : আহত অন্তত ২০।

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় নদী খননের ড্রেজিং ও বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। জুমার নামাজের পর শুরু হওয়া এ সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের অনেকের মাথা, মুখ ও চোখে গুরুতর জখম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে বালু ব্যবসা নিয়ে কয়েকজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তারই রেশ ধরে আজ কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, এসআই তাহসিনুর রহমান, এসআই আখতারুজ্জামান ও এসআই আনিসুজ্জামানের নেতৃত্বে বিপুল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৫টার দিকে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গোপালপুর গ্রামের বাসিন্দা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা এবং সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের সঙ্গে কল ফোনে যোগাযোগ করলে কারণবশত মোবাইল অনেক বিজি থাকায় তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় সূত্রে আরও জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সহযোগিতা করেছে ও একপর্যায়ে সেনাবাহিনী টহল দেওয়ায় পরিস্থিতি আরোও স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালু ব্যবসাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষ : আহত অন্তত ২০।

আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫