ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

গোবিন্দগঞ্জে রহস্যঘেরা মূর্তি উদ্ধার! —সাদৃশ্য ৫ কেজি ওজনের কষ্টি পাথর

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। স্থানীয় এক ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কষ্টি পাথরের সাদৃশ্য প্রায় ৫ কেজি ওজনের একটি রহস্যময় মূর্তি!

শনিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান ও এসআই আনসোপের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল ও আলোড়ন তৈরি হয়েছে—মূর্তিটি কি আদৌ মূল্যবান কষ্টি পাথরের তৈরি? না কি এটি আরও গভীর কোনো ঐতিহাসিক রহস্য বহন করছে?

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানিয়েছেন, “মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো মনে হলেও, বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিতভাবে বলা যাবে এর প্রকৃত প্রকৃতি।”

এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি, তবে পুলিশ জানিয়েছে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এখন গোটা এলাকায় একটাই প্রশ্ন—কোথা থেকে এল এই রহস্যময় মূর্তি?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোবিন্দগঞ্জে রহস্যঘেরা মূর্তি উদ্ধার! —সাদৃশ্য ৫ কেজি ওজনের কষ্টি পাথর

আপডেট সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫