ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস বর্জন করে আন্দোলন

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কুল শিক্ষকের উপর  বিএনপি নেতার হামলার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে টানা তিনদিন ধরে শুধু চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হলেও আজ থেকে তা ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। সকাল থেকে সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফের ওপর স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও তার সহযোগীরা প্রকাশ্যে হামলা চালায়। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে মসজিদের খুতবায় মসজিদের খুতবায় চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আবু হানিফের ওপর দুই দফায় হামলা চালায় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস বর্জন করে আন্দোলন

আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫