ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

পটুয়াখালী ভার্সিটিতে, বর্ণাঢ্য আয়োজনে ইএসডিএম অনুষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঊদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বুকে ২৬ আগষ্ট (মঙ্গলবার) ভিন্ন এক আনন্দের আবহ তৈরি হয়। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ (ইএসডিএম) পা রাখল তার গৌরবময় ১৬তম বছরে। “একসাথে লড়বো, দুর্যোগ মোকাবিলা এবং পরিবার রক্ষা করে বাংলাদেশ গড়বো”— এ স্লোগানকে সামনে রেখে দিনটি পরিণত হয় উৎসব আর অঙ্গীকারের এক মহামিলনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মহসীন হোসেন খান। এছাড়াও ছিলেন অনুষদের সহকারী অধ্যাপক, বরেণ্য তরুণ প্রকৌশলী (সিভিল) ও অধিকতর উন্নয়ন প্রকল্পের উপপরিচালক মোঃ মুহাইমিনুল আলম ফাইয়াজ। তাঁদের সঙ্গে অনুষদের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে ক্যাম্পাস রূপ নেয় প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মিলনমেলায়।
আনুষ্ঠানিকতার সূচনা হয় অনুষদের সম্মুখে আনন্দঘন কেক কেটে এবং তা সবাইকে খাওয়াইয়ে। এরপর প্রধান অতিথির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বের হয় এক বর্ণাঢ্য র‌্যালি। শিক্ষার্থীদের হাতে শোভা পায় বহুরঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল পরিবেশ রক্ষা ও দুর্যোগ মোকাবিলার অনুপ্রেরণামূলক বার্তা। পুরো পরিবেশ হয়ে ওঠে উজ্জীবনী স্লোগান আর ভবিষ্যতের আশায় মুখর।
অনুষদের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের উপপরিচালক তরুণ প্রকৌশলী মোঃ মুহাইমিনুল আলম ফাইয়াজ তাঁর শুভেচ্ছা বক্তব্যে তরুণদের স্বপ্ন বুনে দিয়ে বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি আর জ্ঞানের সমন্বয়ে আমরা দুর্যোগকে হার মানাতে পারি। আমাদের হাতে যে শক্তি আছে, তা দিয়ে গড়ে তোলা সম্ভব একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের উদ্যম, সৃজনশীলতা আর মানবিক চেতনার মধ্য দিয়েই আসবে সেই দিন।”
অন্যদিকে অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মহসীন হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের এই দিনটি কেবল একটি উদযাপন নয়, এটি দায়িত্ববোধ জাগ্রত করার দিন। পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেবল পাঠ্যসূচির বিষয় নয়; এটি হলো জীবন ও জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। সেই সংগ্রামে তোমরাই হবেন অগ্রদূত।”
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন,“ইএসডিএম অনুষদ কেবল শিক্ষার একটি ক্ষেত্র নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের টেকসই উন্নয়ন ও নিরাপদ বাংলাদেশের জন্য এক অবিচ্ছিন্ন প্রেরণা। এই অনুষদের প্রতিটি শিক্ষক-শিক্ষার্থী আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে কাজ করছেন। তাঁদের গবেষণা ও প্রয়াসই বাংলাদেশকে দুর্যোগ-সহনশীল ও পরিবেশবান্ধব রাষ্ট্র গঠনে বড় অবদান রাখবে।”
পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থীদের প্রাণোচ্ছল অংশগ্রহণ প্রমাণ করল—ইএসডিএম কেবল একটি অনুষদ নয়, এটি এক পরিবার, যেখানে প্রত্যেকে শিখছে দায়িত্ব, ভালোবাসা আর অঙ্গীকারের পাঠ। ১৬ বছরের এ যাত্রা যেন নতুন স্বপ্ন, নতুন দিগন্ত আর টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক শক্তিশালী অঙ্গীকার হয়ে ধরা দিল।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী ভার্সিটিতে, বর্ণাঢ্য আয়োজনে ইএসডিএম অনুষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঊদযাপন

আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫