ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

পটুয়াখালী ভার্সিটিতে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুুমকি( পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাশ ফান্ড এন্ড পেনশন সেকশনের উপ-পরিচালক মো.রাজিব মিয়া ও হিসাব বিভাগে কর্মরত ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসা। সোমবার হাতে পাওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অফিস আদেশে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রমে আর্থিক অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ায় তহবিল তসরুফের দায়ে এ দুই কর্মকর্তা ও কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ বিষয় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।। # জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী ভার্সিটিতে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

আপডেট সময় : ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫