ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

পটুয়াখালী ভার্সিটিতে, ভিসি’র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুলক কাজ পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নেয়া এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো আন্তর্জাতিক মানের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সড়ক সংস্কার কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে নির্মাণাধীন পাঁচতলা বিশিষ্ট ৫১২৫ বর্গমিটার আয়তনের এই গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রটি সম্পন্ন হলে উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি সড়ক মেরামত ও সংস্কারের চলমান কাজ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম, অধিকতর উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক সহকারী অধ্যাপক মোঃ মুহাইমিনুল আলম ফাইয়াজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রকৌশলীরা।
পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবিকে একটি বিশ্বমানের জ্ঞান ও গবেষণার আধার হিসেবে গড়ে তুলতে আমরা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি। এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।”
বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজকে তারা সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, এসব কার্যক্রম শুধু বর্তমান শিক্ষার্থীদের জন্যই নয়, ভবিষ্যত প্রজন্মের জন্যও একটি শক্ত ভিত্তি রচনা করবে। পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিশ্বাস করেন, এ ধরনের উন্নয়ন বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।। # জাকির হোসেন হাওলাদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী ভার্সিটিতে, ভিসি’র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুলক কাজ পরিদর্শন

আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫