ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

জলবায়ু সুশাসন শক্তিশালী কারণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশাসন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিকল্প নেই। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ববরাদ্দকৃত অর্থের  অব্যবহার, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ত্রান বিতরণে অস্বচ্ছতা এবং উন্নয়ন প্রকল্পে তৃণমূল বা প্রান্তিক জনগণের অংশগ্রহণ না থাকা একটি বড় বাধা। বৃহস্পতিবার বেলা এগারটায়

কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এসব অভিমত তুলে ধরেন বক্তারা। ওয়েব ফাউন্ডেশনের বাংলাদেশে তৃনমূল জনগোষ্ঠীর আংশগ্রহনের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরন (এসসিজিজিপি) প্রকল্পের এ সেমিনারে প্রজেক্ট অফিসার আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি। উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সামাজিক জবাবদিহিতা ও জলবায়ু সুশাসন বাস্তবায়নে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। উপকূলী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। জরুরি ত্রান বিতরণে নানা অনিয়ম ও অপব্যবহার রোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত প্রশাসনিক ব্যয় তিন থেকে চার গুণ বাড়ানো হয়। এমন অলীক প্রশাসনিক খরচ কমাতে হবে।

সেমিনারের দ্বিতীয় সেশনে তিনটি গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে তার নানা অসংগতি প্রস্তাবনা আকারে তুলে ধরেন। 

সেমিনারে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলবায়ু সুশাসন শক্তিশালী কারণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার 

আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫