ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

লালমনিরহাটে ‎ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের (এমএসএমই) উদ্যোক্তাদের মুখ্য সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (২৪ আগস্ট) বিকেলে লালমনিরহাটের ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)র আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিতকরণ কৌশল শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ডা. মিথুন গুপ্ত-এঁর সভাপতিত্বে এ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় লালমনিরহাট জেলার ডিডিএলজি, স্থানীয় প্রশাসনের নের্তৃবৃন্দ, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), উপজেলা কৃষি অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক, বিশিষ্ট আইনজীবী, সাংবাদিকবৃন্দ এবং ইউনিলিভার, স্কয়ার টয়লেট্রিজ, এসএমসি, আরএফএল এর মতো বেসরকারী কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

‎এছাড়াও ইএসডিও, ব্র্যাক, আরডিআরএস, নজির, গাকসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধি, ম্যাক্স ফাউন্ডেশনের ওয়াশ ভ্যালু চেইন স্পেশালিষ্ট মোঃ আমিনুল ইসলাম মৃধা, এইচভিইউপি প্রকল্পের ফোকাল পার্সন আবু জাফর নুর মোহাম্মদ, ইএসডিও-এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ রানা এবং এম এ কাহার বকুল, মোঃ বাবুল আক্তার জামান ও মোঃ জাহিদুল হক উপস্থিত ছিলেন।

‎কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জিডিপির প্রায় ৩০% এই খাত থেকে আসে এবং এটি প্রায় ২কোটি ৫০লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে একটি শক্তিশালী চালিকাশক্তি।

বক্তরা আরও বলেন, লালমনিরহাট জেলায় এইচভিইউপি কর্মসূচির মাধ্যমে নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের উদ্যোগের টেকসই উন্নয়নে কাজ করা হচ্ছে।

কর্মশালায় লালমনিরহাট জেলার নারী ক্ষুদ্র উদ্যোক্তা, স্যানিটেশন উদ্যোক্তা, পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মূল্যবান অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

‎কর্মশালায় অংশগ্রহণকারীরা একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধান কৌশল প্রস্তাব করেন। আলোচনায় উদ্যোক্তাদের পুঁজি সংকট, বাজার ব্যবস্থাপনা, উৎপাদন কৌশল, প্রযুক্তির অভাব এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রবেশগম্যতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার দাবি জানান।

কর্মশালার সভাপতি ডা. মিথুন গুপ্ত বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এইচভিইউপি কর্মসূচির মাধ্যমে আমরা চাই লালমনিরহাটের এই উদ্যোগী মানুষগুলো যেন তাদের ব্যবসাকে আরও টেকসই ও লাভজনকভাবে গড়ে তুলতে পারে। আজকের এই কর্মশালায় যে মতবিনিময় ও সুপারিশগুলো উঠে এসেছে, তা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে ‎ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫