ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে- লালমনিরহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৮টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। অথচ একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়েছে। এ দেশের লক্ষ লক্ষ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পুড়িয়েছে তার কোন হিসাব করে শেষ করা যাবে না। ফ্যাসিস্ট সরকারের ১৬বছরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিচার করবো আমরা।

তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নয় মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে মুক্ত করার নেতৃত্ব দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় স্বাধীনতার ঘোষক। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা কর্মীদের মাসের পর মাস আয়না ঘরে রেখে নির্যাতন করেছে একটা লোক ও আন্দোলন থেকে সরে যায় নাই। বিএনপির পুড়ে পুড়ে আজ খাঁটি সোনা হয়েছে। একটি দলের উদ্দেশ্যে বলেন, আপনার এমন কোন বক্তব্য দিবেন না যাতে স্বৈরাচারীরা আশান্বিত হয়ে উঠে। একটি দল ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। আর একটি দল সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। অথচ এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে। এরা মোনাফেক।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আব্দুস সাত্তার-এঁর সভাপতিত্ব বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল হক পাটোয়ারী সাজু, আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলা শ্রমিক দল কার্যালয় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় গোল চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে- লালমনিরহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫