ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

সাঘাটা সেনা ক্যাম্পের সফল অভিযান: পার সোনাইডাঙ্গায় নদীতে অবৈধ ড্রেজার জব্দ, আটক ৩

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা গ্রামের কাটাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে সাঘাটা সেনা ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৫, সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি চৌকস দল ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়।

অভিযানে ড্রেজার মেশিন চালু অবস্থায় হাতেনাতে আটক করা হয় ড্রেজার মালিক রোস্তম আলী এবং দুই শ্রমিক সোনা মিয়া ও শাকিলকে। পরে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তপাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোস্তম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, আটককৃত শ্রমিক শাকিলের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। অপর শ্রমিক সোনা মিয়াকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, থানা পুলিশ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং পরিবেশ ও যোগাযোগব্যবস্থা রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাঘাটা সেনা ক্যাম্পের সফল অভিযান: পার সোনাইডাঙ্গায় নদীতে অবৈধ ড্রেজার জব্দ, আটক ৩

আপডেট সময় : ০৪:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫