ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

নজরুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামি গ্রেফতার, গোবিন্দগঞ্জ পুলিশের দক্ষতায় চাঞ্চল্য

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর থেকেই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে মূল আসামিকে শনাক্ত করতে সক্ষম হই। খুব দ্রুত সময়েই তাকে আইনের আওতায় আনা হয়।

তিনি আরও বলেন, অপরাধ করে কেউ পার পাবে না — এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সবসময় প্রস্তুত।

স্থানীয় জনসাধারণ ও নিহতের পরিবার দ্রুত আসামী গ্রেফতারে পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করেন, এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের আন্তরিকতা ও সক্ষমতারই প্রমাণ।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য দিক ও সংশ্লিষ্টদের সম্পর্কেও তদন্ত অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নজরুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামি গ্রেফতার, গোবিন্দগঞ্জ পুলিশের দক্ষতায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫