ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।  জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।

সোমবার সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক শুরু হয়। উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা টি বের হয়।  শোভাযাত্রা টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি খাস পুকুরে মাছের কোন অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান।

মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় সফল তিন মৎস্য চাষী সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫