ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

মহিমাগঞ্জে সাপের কামড়ে তিন সন্তানের জননী রিমি বেগমের মর্মান্তিক মৃত্যু

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিরাডাঙ্গা গ্রামে সাপের ছোবলে রিমি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুর খাবার দিতে যান রিমি বেগম। এ সময় অজান্তে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত রিমি মহিমাগঞ্জ কুমিরাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী—দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তাঁর বাবার নাম আব্দুল বারেক (৬৫), শ্বশুরের নাম আছাব আলী।

রিমির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ দেখতে আসছে এই মর্মান্তিক ঘটনাটি । স্থানীয়রা জানান, এটি একটি হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক ঘটনা।

এ বিষয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন গ্রামবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহিমাগঞ্জে সাপের কামড়ে তিন সন্তানের জননী রিমি বেগমের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫