ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” স্লোগান নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট এর যুব ভবন হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট এর উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে নজীর (নতুন জীবন রচি), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র আরএআইএসই প্রকল্পের সহযোগিতায় এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, লালমনিরহাট এগ্রিকালচারের উপ-পরিচালক প্রনয় বিষান দাস, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা সানজিদা ইয়াসমিন প্রমুখ। শপথ বাক্য পাঠ করান লালমনিরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সবুজ মিয়া। এ সময় লালমনিরহাটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন।

বক্তারা যুব সমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।

পরে যুব উন্নয়ন ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫