ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

মহাসড়কে নিম্নমানের কাজ বন্ধের নির্দেশ, সরেজমিন পরিদর্শন করেন ইউএনও

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর-মহাসড়কে নিম্নমানের নির্মাণ কাজ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের প্রতিবাদের মুখে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক জনপদের আওতাধীন মহাসড়কে খানা-খন্দ সংস্কারের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ চালানো হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকার সাবেক সেনা সদস্যরা সরব হলে তাৎক্ষণিক বিষয়টি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিনের দৃষ্টিগোচর হয়।

তিনি উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইউএনও তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন।

স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্নীতিপূর্ণ কাজের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং মহাসড়কের উন্নয়ন কাজের মান নিশ্চিত করা হোক। প্রশাসনের হস্তক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাসড়কে নিম্নমানের কাজ বন্ধের নির্দেশ, সরেজমিন পরিদর্শন করেন ইউএনও

আপডেট সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫