ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রেসক্লাব লালমনিরহাটের সাংবাদিকেরা।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে প্রেসক্লাব লালমনিরহাটের সাংবাদিকেরা ছাড়াও বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা শাখা এবং লালমনিরহাট জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, দৈনিক নব চেতনা লালমনিরহাট প্রতিনিধি লিয়াকত আলী, দৈনিক জনতা লালমনিরহাট প্রতিনিধি আশরাফুল আলম দৌলত, লালমনিরহাটের প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস লালমনিরহাট প্রতিনিধি এস এম আবু হাসনাত রানা, জিটিভি লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, একাত্তর টিভি লালমনিরহাট প্রতিনিধি মিলন পাটোয়ারী, দৈনিক প্রতিদিনের সংবাদ লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ। বাংলাদেশ প্রেসক্লাবের হতে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, বাংলাদেশ প্রেসক্লাব পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি গোলাপ হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব কল্লোল আহমেদ, রংপুর সংবাদ প্রতিনিধি মহাসীন মিয়া, দৈনিক আমার সংবাদ আদিতমারী উপজেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক শোকাবহ ও আতঙ্কজনক ঘটনা। তারা দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সকল সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, মানুষের অধিকার রক্ষার জন্য ঝুঁকি নেন। অথচ পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা, হুমকি ও হত্যার ঘটনা বেড়ে চলেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

এদিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ এলাকায় প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য ও স্থানীয় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও মাতৃভূমি’র জাতীয় দৈনিক চিত্র পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ হেলাল হোসেন কবিরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেদম পিটিয়ে হত্যার চেষ্টা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি ও তার মা আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এ হামলার সঙ্গে জড়িতদের সকলকে গ্রেফতার ও বিচারের দাবি জানান কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা শাখা এবং লালমনিরহাট জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও প্রেসক্লাব লালমনিরহাটের নেতৃবৃন্দসহ লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫