ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

সাঘাটায় সাবেক মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন, ধ্বংসের মুখে সড়ক ও সেতু

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের আগ কচুয়া/চন্দনপাট আকন্দের মোড়ে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন। এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য (মেম্বার) আবু তাহেরের প্রত্যক্ষ নেতৃত্বে বালু তোলা হচ্ছে এবং বড় বড় জ্যাম ট্রাকে করে রাতের আঁধারে তা কিয়ারিং করা হচ্ছে।

ফলে মহিমাগঞ্জ-বোনারপাড়া সড়কের উপর দিয়ে প্রতিরাতে ৫০-৬০টিরও বেশি ভারী ট্রাক চলাচল করায় সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে। রাস্তার উপর বালু পড়ে ছোট যানবাহন, রিকশা, ভ্যান, সিএনজি, ইজিবাইক প্রায়ই দুর্ঘটনায় পড়ছে।

সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো,বাঙালি নদীর উপর দেওয়ানতলা সেতুটি এই অতিরিক্ত ভারী যান চলাচলের চাপে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বর্ষা মৌসুমে বেহাল সড়ক দিয়ে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে।
সচেতন এলাকাবাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে জরুরি ভিত্তিতে— রাস্তার সংস্কার , অবৈধ বালু উত্তোলন বন্ধ
জ্যাম ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী পথচারী বিভিন্ন ছোট ছোট পরিবহনের মালিক ও চালকদের মন্তব্য রাস্তার এই অবস্থা চলতে থাকলে শিগগিরই সেতু ভেঙে যাবে, তখন গোটা ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে যাবে।

প্রশাসনের জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাঘাটায় সাবেক মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন, ধ্বংসের মুখে সড়ক ও সেতু

আপডেট সময় : ১০:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫