ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

কুয়াকাটায় অবৈধ ট্রলবোট বন্ধ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচারক (উপসচিব) জুয়েল রানা,জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ ট্রলবোট বোর্ড বন্ধ করতে হবে। তা না হলে মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। বেকার হয়ে যাবে হাজার হাজার জেলে পরিবার। কোটি কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।
সভায় মৎস্য জীবদের নানা প্রশ্ন ও দাবির প্রেক্ষিতে সমুদ্রে অবৈধ ট্রল বোট সহ অবৈধ জাল বন্ধের আশ্বাস দেন। ঝড় বন্যা, জলোচ্ছ্বাস বিপদগ্রস্ত জেলেদের উদ্ধার এবং ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেয়ার কথা জানান মহা পরিচালক। এছাড়াও সমুদ্র সীমানা রক্ষা এবং সমুদ্রে নিমজ্জিত জেলেদের উদ্ধারে আধুনিক নৌযান ব্যবস্থাপনা গড়ে তুলতে ইতোমধ্যে আলাপ আলোচনা চলছে বলে জানান তিনি। পরে তিনি অবৈধ ট্রল বোট থেকে যন্ত্রাংশ অপসারণ কৃত মালামাল পরিদর্শন করেন।

এ সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকারের কারনে সমুদ্রের রেনু পোনা সহ ধ্বংস হয় জীব বৈচিত্র্য। কমেছে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন। মৎস্য সম্পদ হুমকিতে পরার কারনে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের বেশ কয়েকটি যৌথ অভিযানের পর এসব ট্রলিং ট্রলারে সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারনের উদ্যোগ নেয় জেলেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় অবৈধ ট্রলবোট বন্ধ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫