ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

গোপালগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত।

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি হাইস্কুলে সহপাঠীদের ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র হাকিম সিকদার গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহতের মা শিল্পী বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকালে ক্লাসরুমে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সহপাঠী আজিজুল শেখের ছেলে আশিক শেখ, হাছিব শেখ এবং মিজানুর রহমান শেখের ছেলে ইয়ামিন শেখ মিলে হাকিম সিকদারকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার (নং-৬) পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আশিক শেখকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। অন্য দুই আসামি ইয়ামিন শেখ ও হাছিব শেখ পলাতক রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ জানান, “অভিযুক্ত আশিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

আহতের মা শিল্পী বেগম বলেন, “ঘটনার পর থেকে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত।

আপডেট সময় : ০৩:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫