ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

এমন কাউকে বিএনপিতে চাই না যাদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে: মেজর হাফিজ।

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজনীতিতে দীর্ঘ ১৭ পর এমন বড় আকারের জমায়েতে ফিরে এলো বিএনপির তৃণমূল শক্তি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি তার বক্তব্যে বলেন, “ধানের শীষ প্রতীক যাকেই দেওয়া হোক, সবাইকে তার হয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তৃণমূলের দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা।”

তিনি আরও বলেন, “দলের ভেতরে কোনো অপশক্তি অনুপ্রবেশ করলে বিএনপিকে কলঙ্কিত হতে হবে। তাই সময় থাকতেই এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমরা এমন কাউকে দলে চাই না, যারা দলের ক্ষতি করে।”

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “এক বছরে একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি অট্টালিকা নির্মাণ করতে পারে, তাহলে আমি ছয়বার এমপি হয়েও কেন পারিনি? কারণ আমি কখনো দুর্নীতির সাথে যুক্ত হইনি, ভবিষ্যতেও হবো না ইনশাআল্লাহ।”

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে, আমরা তাকে আইনের হাতে তুলে দেবো।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান, উদ্বোধক ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন।

সম্মেলনে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত রূপ নেয়। নেতাকর্মীরা বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল সংগঠন আরও সুসংহত হবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে উপজেলা বিএনপি আরও ঐক্যবদ্ধভাবে অংশ নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমন কাউকে বিএনপিতে চাই না যাদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে: মেজর হাফিজ।

আপডেট সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫