ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

গোপালগঞ্জ কারাগারে চুরি, কারারক্ষীর বাসা থেকে সরঞ্জাম উদ্ধার

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী (২৮) নামে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এই চুরির মামলা করেন।
মামলায় কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয় ।

শনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কারাগার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে তাঁরা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে অবহিত করে। পরে শনিবার সন্ধ্যায় আরিফের বাসা থেকে এসব সরঞ্জামসহ তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, গতকাল রাতে কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় চুরির মামলা করেছে। জিজ্ঞাসাবাদে ওই কারারক্ষী সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জ কারাগারে চুরি, কারারক্ষীর বাসা থেকে সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫