ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

সড়কে গাছফেলে ডাকাতির চেষ্টা, নিহত-১,, আহত-১

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজের সন্নিকটে গেল রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেললে দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছে।

গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত কেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গেলরাত ২৪ জুলাই ২০২৫ই রাত্রী অনুমান ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের সন্নিকটে ৫/৭জনের একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে থ্রী হুইলার এর হেলপার সাকিবুল ইসলাম (১৪)ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাকিবুল নওগাঁ জেলার
গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।

এঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
তারা নওগাঁ পত্নীতলা এলাকার আমের ভাড়া লইয়া সারাইগাছি হইতে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছিল।
নিহত সাকিবুল ইসলাম বুক, মাথা,থুতনি, সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম প্রাপ্ত হইয়া ঘটনাস্থলেই মারা গেছে।

আহত চালকের ডাকে চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিয়া ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশ কে সংবাদ দিলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃতদেহ উদ্ধার করে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়কে গাছফেলে ডাকাতির চেষ্টা, নিহত-১,, আহত-১

আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫