ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তের আশ্বাস উপদেষ্টার, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন।

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “এই ঘটনায় আমরা বিচার বিভাগীয় তদন্ত করব। নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমাদের নজর থাকবে।”

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-তে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “অনেকেই হতাহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “ব্যবসা-বাণিজ্যে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, আমরা সেদিকেও সজাগ দৃষ্টি রাখব।”

এর আগে সকালে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান সহিংসতায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০টায় তাঁরা কারাগারে গিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

পরে তাঁরা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন, যার মধ্যে রয়েছে ভাঙচুর হওয়া ‘জুলাই শহীদদের’ স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা এবং এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশস্থল—পৌর পার্ক।

এ সফরে তাঁদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, এলজিইডি নিবার্হী প্রকৌশলী মোঃ এহসানুল হক,সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় উপদেষ্টারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির মাত্রা ও ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তের আশ্বাস উপদেষ্টার, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন।

আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫