ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কলাপাড়ায় শিক্ষক সমিতির ব্যতিক্রমী উদ্যোগ: ফলজ চারা ও মেধাবৃত্তিতে সম্মাননা পেলেন শিক্ষক-শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক।।
  • আপডেট সময় : ১২:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, ফলজ চারা বিতরণ ও শিক্ষকদের সন্তানদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টায় কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

সংগঠনের সভাপতি নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সদস্যদের এসএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। একইসাথে প্রতিষ্ঠান প্রধান ও সর্বোচ্চ সঞ্চয়ী ৭০ জন শিক্ষক সদস্যকে আম, লেবু, পেয়ারা, আমলকী, জলপাই ও চালতাসহ ৬ প্রজাতির ফলজ চারা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন,

সমাজ গঠনে শিক্ষকরা হচ্ছেন মূল চালিকাশক্তি। একজন ভালো শিক্ষক একটি প্রজন্মকে আলোকিত করতে পারেন। তাপবিদ্যুৎ ও অন্যান্য মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব রোধে পরিবেশবান্ধব এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় শিক্ষক সমিতির ব্যতিক্রমী উদ্যোগ: ফলজ চারা ও মেধাবৃত্তিতে সম্মাননা পেলেন শিক্ষক-শিক্ষার্থী

আপডেট সময় : ১২:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫