ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

মনপুরায় নৌবাহিনীর অভিযান: শিশু বলাৎকারের আসামি গ্রেফতার, সহ ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার।

মনপুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার মনপুরায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে শিশু বলাৎকার মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন (২৮) গ্রেফতার হয়েছে। একই অভিযানে জব্দ করা হয়েছে ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, যার বাজার মূল্য আনুমানিক ২৫ কোটি টাকা।

নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুন মনপুরা উপজেলার একটি বাজার এলাকার জালের দোকানে এক শিশুকে বলাৎকার করেন দোকানের ম্যানেজার ইলিয়াস। ঘটনার পর ১৭ জুলাই শিশুটির মা লিখিতভাবে নৌবাহিনীকে অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় তথ্য অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে ইলিয়াস ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ওই দোকানের পাশে গোপনে রাখা একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অভিযানে নৌবাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন মনপুরা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। জব্দকৃত জাল গুদাম সংলগ্ন খোলা স্থানে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিশু নির্যাতন ও মৎস্য সংরক্ষণ আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে তারা মনপুরা থানায় হেফাজতে রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সন্ত্রাস, মাদক, চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে তাদের নিয়মিত টহল ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনপুরায় নৌবাহিনীর অভিযান: শিশু বলাৎকারের আসামি গ্রেফতার, সহ ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার।

আপডেট সময় : ০৭:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫