ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে অবরোধ

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ রুখতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং এর সহযোগী ছাত্রসংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সড়কের কাঠি, ভোজরগাতীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অবরোধের চিত্র দেখা যায়।

এর আগে সকালে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ব্যাপক উত্তেজনা ছড়িয়ে দেয়।

পরবর্তীতে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থক ছিলেন।

ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে অবরোধ

আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫