ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

মিডিয়ায় মিথ্যা নিউজ তৈরি করে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সকলের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে-নাহিদ ইসলাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম বলেছেন, শত্রু বাংলাদেশের ভিতরে নয় বাহিরে রয়েছে তাদের  বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ  হতে হবে। কিন্তু আমাদেরকে দুর্বল করে রাখার জন্য সকলের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা নিউজ তৈরি করে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সকলের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। মানুষের সমর্থন নিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেয়া হবে। বিএনপি বাংলাদেশে মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছে। তারা এখন সন্ত্রাসী চাঁদাবাজে পরিণত হয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৪ তম দিনে সোমবার দুপুরে পটুয়াখালীতে পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের বদল ঘটাতে চেয়েছিল সেই সিস্টেম কখনোই চায় না অভ্যুত্থানের নেতৃত্ব কোনভাবে দাঁড়াক, রাজনৈতিকভাবে টিকে থাকুক। অভ্যুত্থানের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে যা অভুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে।  এদেরকে প্রতিহত করার জন্য জনসাধারনকে আহবান জানান তিনি।

এরআগে পৌর শহরের নিউমার্কেট থেকে পদযাত্রা শুরু করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপি জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহনকারী ছাত্র জনতা পদযাত্রায় অংশগ্রহন করেন। পদযাত্রাটি নিউমার্কেট থেকে লঞ্চ ঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী, পৌরসভা হয়ে সার্কিট হাউজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ। কর্মসূচীতে দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে তারা জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের খোঁজ খবর নেন। পরে পটুয়াখালী জেলা দলীয় কার্যালয় উদ্বোধন শেষে পাশ্ববর্তী জেলা বরগুনার উদ্যেশ্যে রওয়না দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিডিয়ায় মিথ্যা নিউজ তৈরি করে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সকলের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে-নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫