ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

লালমনিরহাট সীমান্তে ১০জনকে পুশইন করেছে বিএসএফ

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ভারত হতে বাংলাদেশে পুশইন হয়ে আসা ৪ শিশু, ৩ নারী ও ৩ পুরুষসহ ১০জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ৭৮ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে টহলরত দূর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন- শ্রী মন্টু রায় (৬৫), শ্রী অরচনা রায় (৫০), শ্রী পলাশ রায় (২৮), শ্রী মিতু রায় (২২), পল্লবী রায় (১০ মাস), শ্রী হরিকান্ত বর্মন (২৮), শ্রীঃ মিশু রায় (২৪), শ্রী সম্পা রায় (০২), শ্রীঃ সৌরভ রায় (৫), শ্রী স্বপন রায় (১ মাস)।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা গ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

বিজিবি জানান, আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসা বাদে জানাজায় তারা কাজের সন্ধানে অবৈধভাবে ১০বছর পূর্বে কুড়িগ্রামের কাশিপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। হরিয়ানা প্রদেশের রেওয়ারীতে ইটের ভাটায় কাজ করতেন। পরবর্তীতে তাদেরকে হরিয়ানা হতে বাস যোগে দিল্লিতে আনা হয়। দিল্লি হতে বিমানে করে গুয়াহাটি আনা হয়। গুয়াহাটি হতে বাস যোগ কুচবিহারে আনা হয় এবং উল্লেখিত সীমান্ত দিয়ে ৭৮/পদ্মা বিএসএফ কর্তৃক অবৈধ ভাবে পুশইন করেন।

আটক ব্যক্তিদের সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে ৪ শিশু, ৩ নারী ও ৩ পুরুষ রয়েছেন।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি বলেন, পুশইন হয়ে আসা ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশী দাবি করেছে। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে প্রশাসনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও কোনো সাড়া মেলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাট সীমান্তে ১০জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : ১২:০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫