ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

এসএসসিতে পটুয়াখালীর চার বিদ্যালয়ে পাস করেনি কেউ

কলাপনড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলায় এসএসসিতে গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫.১৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি। তবে জেলার চারটি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহনকারী কেউ পাশ করেনি। বিদ্যালয় চারটি হলো দশমিনা পূর্ব আলীপুর হাই স্কুল, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল, সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল ও দুমকি জলিশা গার্লস স্কুল। বৃহস্পতিবার বোর্ড থেকে পরীক্ষার ফলা ফল ঘোষনার পর জেলা শিক্ষা অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল থেকে ১ জন, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল থেকে ২ জন, দশমিনা পূর্ব আলীপুর হাই স্কুল থেকে ৮ জন এবং দুমকি জলিশা গার্লস স্কুল থেকে ১ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে সবাই অকৃতকার্য হয়েছেন। এসব বিদ্যালয়ের পাশের হার শতভাগ শূণ্য। বিদ্যালয়গুলো এমন করুন ফলাফল করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবকরা। 

এ বিষয়ে জানতে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। দুই প্রধান শিক্ষকের ফোন বন্ধ পাওয়া গেছে। 

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান গুলো সামগ্রিক  সরকারি বেতন ভাতা নিয়ে কমসংখ্যক শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহন করিয়ে পাস করাতে পারেনি। বিদ্যালয়গুলোর প্রশাসনিক অবস্থা, পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে। এছাড়া বোর্ড নীতিমালা অনুযায়ী এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে, আমরা সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এসএসসিতে পটুয়াখালীর চার বিদ্যালয়ে পাস করেনি কেউ

আপডেট সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫