ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট।

গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার।

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ শহরের থিয়েটার রোড এলাকার নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার (১৫) গত ২৩ জুন ২০২৫ থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, সে সেদিন সকালে কোচিং-এ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ টুই কর্মকার গোপালগঞ্জ শহরস্থ যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা তপব্রত কর্মকার তপু জানান, প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বাসা থেকে বের হয় তার মেয়ে। তবে দিন শেষে সে বাড়ি না ফেরায় সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।

মেয়েটির বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল সামান্য লম্বাটে, মাথার চুল কালো এবং আনুমানিক ১৮ ইঞ্চি লম্বা। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও গায়ে কালো রঙের গেঞ্জি।

পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মেয়েটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ টুই কর্মকার সম্পর্কে কোনো তথ্য পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে: ০১৯৩৪৩১৮১৪১.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার।

আপডেট সময় : ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫