ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

চবিতে ৫ম বারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় আইন অলিম্পিয়াড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে র‍্যাংকন প্রেজেন্টস আইনভিত্তিক প্রতিযোগিতা ‘এসসিএলএস ন্যাশনাল ল অলিম্পিয়াড ২০২৫’।

আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)’ এর উদ্যোগে আগামী ১১ ও ১২ জুলাই আয়োজিত হতে যাচ্ছে এই অলিম্পিয়াডটি।
 
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপার্সন তাফহিম উল ইসলাম, জেনারেল সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় হতে ৪০টি টিম। যেখানে বাছাই পর্বে মোট ৭০টি টিম অংশগ্রহণ করেছিল।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, প্রতিযোগিতাটি পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম এসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা পরিবেশ ও ন্যায়বিচার বিষয়ক আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্কের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম।
 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার। 

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চবিতে ৫ম বারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় আইন অলিম্পিয়াড

আপডেট সময় : ১০:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫