ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট।

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, মুহুরী নদীর পাড় ভেঙে দোকান নদীগর্ভে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান।

টানা এই ভারি বর্ষণে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলা সড়কসহ বিভিন্ন জায়গায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে।

হাঁটু সমান পানিতে নাকাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী, স্কুল-শিক্ষার্থী এবং খেটে খাওয়া শ্রমজীবীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

এদিকে টানা বর্ষণে ফুলগাজী উপজেলার শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর পাড় ভেঙে দুইটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভোরের দিকে হঠাৎ নদীর পাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এর আগেও এই এলাকায় একাধিকবার নদীর পাড় ভেঙে দোকান ও বসতঘর নদীতে তলিয়ে গেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, জেলার সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।

তিনি বলেন, ‘মুহুরী নদীর কিছু এলাকায় পাড় ধস দেখা গেছে। পাড় ভেঙে দুটি দোকান নদী গর্ভে তলিয়ে গেছে। আমরা পরিস্থিতি নজরে রেখেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, মুহুরী নদীর পাড় ভেঙে দোকান নদীগর্ভে

আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫