ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

ইরানের সেই টিভি উপস্থাপিকা পেলেন সিমন বলিভার পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলি হামলার মুখে অসম সাহসিকতা প্রদর্শনের জন্য ইরানের সাহসী সাংবাদিক ও উপস্থাপক সাহার এমামিকে সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করেছে ভেনিজুয়েলা। গত শনিবার (২৮ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে ইরানি রাষ্ট্রদূতের হাতে এই পুরস্কার তুলে দেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

পরমাণু অস্ত্র তৈরির অভিযোগে গত ১৩ ‍জুন ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি সামরিক স্থাপনায় হামলা চালায়। বাদ যায়নি হাসপাতাল ও সংবাদমাধ্যম অফিসও।

গত ১৬ জুন ইসরাইল তেহরানে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। এই হামলার সময় টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান পরিচালনা করছিলেন সাহার এমামি। ক্ষেপণাস্ত্র হামলায় ভবন বিধ্বস্ত হওয়ার পর সরে গেলেও কিছুক্ষণ পরই আবারও ফেরেন উপস্থাপনায়। তার এই সাহসিকতা ইরানসহ গোটা বিশ্বে প্রশংসা কুড়ায়।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার জাতীয় সাংবাদিক দিবসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থাপিকা সাহার এমামির পাশাপাশি ইরানের আইআরআইবি’র কেন্দ্রীয় কার্যালয়ে ইসরাইলের নৃশংস হামলায় নিহতদের বিশেষ সিমন বলিভার পুরস্কার প্রদান করেন।

ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনি সাহসী উপস্থাপিকা সাহার এমামি এবং মিডিয়া শহীদদের পরিবারের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছ থেকে সিমন বলিভার পুরস্কার গ্রহণ করেন।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ওই অনুষ্ঠানে ইরানি জাতি, সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন এবং ইরানি জাতির চূড়ান্ত বিজয়ের ওপর জোর দেন। সিমন বলিভার পুরষ্কার প্রদানের অনুষ্ঠানে সবাই করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানটি ভেনিজুয়েলার বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানের সেই টিভি উপস্থাপিকা পেলেন সিমন বলিভার পুরস্কার

আপডেট সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫